সেপ্টেম্বরের মাঝামাঝিতে গ্লোবের করোনা টিকার হিউম্যান ট্রায়ালের আবেদন

news-image

নিজস্ব প্রতিবেদক : সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে দেশি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব ফার্মাসিউটিক্যালসের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড আবিষ্কৃত করোনা ভাইরাসের ভ্যাকসিন (টিকা) চূড়ান্ত পর্যায়ের হিউম্যান ট্রায়ালের জন্য আবেদন করা হবে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় গ্লোব বায়োটেক লিমিটেডের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান ড. আসিফ মাহমুদ এ তথ্য জানান।

ড. আসিফ মাহমুদ বলেন, আমাদের তৈরি ভ্যাকসিনের অ্যানিমাল ট্রায়ালের তথ্য পেতে শুরু করেছি। আশা করছি এ মাসের মাঝামাঝি সময়ে প্রেস কনফারেন্স করে বলতে পারবো, আমরা আমাদের তথ্য পেয়েছি। এখন আমরা হিউম্যান ট্রায়ালের জন্য আবেদন করবো।

‘দ্বিতীয় পর্যায়ের অ্যানিমাল ট্রায়ালের যে তথ্য আমরা পাচ্ছি, তা বেশ আশাপ্রদ। আমরা যেমনটা আশা করেছি, ঠিক তেমন তথ্যই পাচ্ছি। সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে আমাদের সব ডাটা চলে আসবে। তখন আমরা প্রেস কনফারেন্সে আমাদের প্রাপ্ত তথ্য জানাবো। পাবলিকেশনের প্রস্তুতিও নিচ্ছি আমরা। তথ্যগুলো ফাইলিং করতে কয়েকদিন সময় লাগবে। এরপর একটা থার্ড পার্টির (সিআরও) মাধ্যমে আমরা বিএমআরসির কাছে আবেদন করবো হিউম্যান ট্রায়ালের। ’

বড় কোন ধরনের প্রতিবন্ধকতার শিকার না হলে আগামী ডিসেম্বর মাসের মধ্যে দেশি করোনা ভাইরাসের টিকা বাজারে আনতে পারবেন বলেও তিনি জুলাই মাসে বাংলানিউজকে দেওয়া সাক্ষাৎকারে আশা প্রকাশ করেছিলেন।

গ্লোব বায়োটেক লিমিটেডের সিওও ড. নাজনীন সুলতানা এ বিষয়ে বলেন, কোনো টিকা বা ড্রাগ মানবদেহে প্রয়োগের আগে সেটা কতটুকু নিরাপদ সেটা দেখতে হয়। আমাদের করোনা টিকার অ্যানিমাল ট্রায়াল আর কয়েকদিনের মধ্যেই শেষ হবে। এরপর আমরা সমস্ত ডাটা কম্পাইল করে বিএমআরসিতে জমা দিয়ে হিউম্যান ট্রায়ালের জন্য আবেদন করবো। বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ