সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুভশ্রীকে নিয়ে শুটিংয়ে রাজ চক্রবর্তী

news-image

বিনোদন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন টলিউড পরিচালক রাজ চক্রবর্তী। অন্যদিকে তার স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি অন্তঃসত্ত্বা। এর মধ্যে মারা যায় রাজের বাবা। সব মিলিয়ে বিষাদ ভরে করেছিল পুরো পরিবারে।

রাজ চক্রবর্তী করোনামুক্ত হয়ে তার বাবার শেষকৃত্য অনুষ্ঠানেও হাজির হয়েছিলেন। তবে সব বিষাদ পাশে ঠেলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে সঙ্গে নিয়ে শুটিংয়ে ফিরলেন রাজ। একটি বিজ্ঞাপনে প্রথমবার একসঙ্গে কাজ করলেন তারা।

বিজ্ঞাপনটি শুভশ্রী তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। এক মিনিট ৫৬ সেকেন্ড দৈর্ঘ্যের এই বিজ্ঞাপনে উঠে এসেছে, শোবিজ অঙ্গনে শুভশ্রীর পথচলা, রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেম-বিয়ের গল্প। রোমান্টিক মুডে ক্যামেরাবন্দি হয়েছেন এই দম্পতি।

চলতি মাসে এই দম্পতির ঘরে আসছে নতুন অতিথি। এর আগে শুভশ্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে মা হওয়ার ঘোষণা দেন। সঙ্গে একটি ছবিও পোস্ট করেছিলেন তিনি। তাতে দেখা যায়, মুখোমুখি শুয়ে আছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী। রাজের হাতে একটি নেমপ্লেট। তাতে লেখা, ‘বেবি কামিং ২০২০।’ ছবিটির ক্যাপশনে শুভশ্রী লিখেছিলেন—আমাদের দ্বিতীয় বিবাহবাষির্কীতে আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের ধরে রাখতে আরো একটি হাত থাকবে, ভালোবাসার জন্য আরো একটি হৃদয়। আমরা অন্তঃসত্ত্বা।

রাজ-শুভশ্রী প্রেমের সম্পর্কে জড়ানোর পর জলঘোলা কম হয়নি। ২০১৮ সালের ৬ মার্চ বাগদানের মধ্য দিয়ে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটান এই জুটি। ওই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী