ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেনের সীমা বাড়ল

news-image

অনলাইন ডেস্ক : ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেনের সীমা বাড়ানো হয়েছে। এর আওতায় ১০ সেপ্টেম্বর থেকে একজন গ্রাহক প্রতিদিন পাঁচ লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন।

একবার লেনদেন করতে পারবেন সর্বোচ্চ এক লাখ টাকা। দৈনিক মোট ১০টি লেনদেন করা যাবে। ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেনের সীমা বাড়িয়ে রবিবার এক নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক।

প্রতিষ্ঠানের ক্ষেত্রে ১০ সেপ্টেম্বর থেকে প্রতিদিন ১০ লাখ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে। প্রতিবার লেনদেন করা যাবে সর্বোচ্চ দুই লাখ টাকা। দৈনিক মোট ২০টি লেনদেন করা যাবে। বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি সার্কুলার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

এতদিন একজন গ্রাহক দৈনিক সর্বোচ্চ পাঁচটি লেনদেন করতে পারতেন এবং প্রতিবারে সর্বোচ্চ ৫০ হাজার টাকা করে মোট দুই লাখ টাকা পর্যন্ত লেনদেন করা যেত। আর প্রতিষ্ঠানের ক্ষেত্রে দৈনিক সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত লেনদেন করা যেত। প্রতিবার এক লাখ টাকা করে মোট ১০টি লেনদেন করা যেত।

রবিবার এনপিএসবির মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার (আইবিএফটি) লেনদেনের ঊর্ধ্বসীমা পুনর্নির্ধারণ শীর্ষক সার্কুলারে বলা হয়েছে, ‘সম্প্রতি এনপিএসবির আওতাধীন ব্যাংকগুলোর তথ্যপ্রযুক্তিনির্ভর আন্তঃব্যাংক সেবা ক্রমান্বয়ে জনপ্রিয় হয়ে ওঠায় এবং লেনদেন ক্রমাগত বৃদ্ধি পাওয়ার পরিপেক্ষিতে এনপিএসবির মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফারের (আইবিএফটি) লেনদেনের এই সীমা বাড়ানো হয়েছে।’

২০১৭ সালের ২ নভেম্বর বাংলাদেশে ইন্টারনেট ব্যাংকিং সেবা চালু হয়। এই সেবার মাধ্যমে গ্রাহক ঘরে বসে যেকোনো সময় এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে অর্থ লেনদেন করতে পারেন। এতে ক্যাশলেস বা টাকাবিহীন লেনদেন বাড়ছে। এই সেবার মাধ্যমে গ্রাহকরা এক অ্যাকাউন্ট থেকে অন্য যে কোনো অ্যাকাউন্টে, অ্যাকাউন্ট থেকে ডেবিট বা ক্রেডিট কার্ডে অথবা ডেবিট বা ক্রেডিট কার্ড থেকে অন্য অ্যাকাউন্টে অর্থ লেনদেন করতে পারেন। এছাড়া অল্প সময়ে দ্রুত ক্রেডিট কার্ডের বিল পরিশোধ, ডিপিএস ও ঋণের কিস্তি জমা, বীমার প্রিমিয়াম দেওয়া ও ব্যবসায়িক লেনদেন করা যায়।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ