বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুত্রবধূকে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার শাশুড়ি

news-image

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে পুত্রবধূকে নির্যাতনের অভিযোগে শাশুড়ি আলেয়া বেগম (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে গৃহবধূর বাবা থানায় মামলা করার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। ২৬ বছর বয়সী ওই গৃহবধূর স্বামী নাসির উদ্দিন মুন্সী সৌদি আরব থাকেন।

মামলায় গৃহবধূর শ্বশুর-শাশুড়ি ও চাচাশ্বশুর নূর মোহাম্মদকে আসামি করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, বৃহস্পতিবার গৃহবধূর সঙ্গে পারিবারিক বিষয়ে তার শাশুড়ির তর্ক হয়। এ সময় তাকে ছোট শিশুর সামনে নির্যাতন করেন তার শ্বশুর ধলু মুন্সী, শাশুড়ি আলেয়া বেগম ও চাচাশ্বশুর নূর মোহাম্মদ।

ঘটনাটা গৃহবধূর মেয়ে মোবাইল ফোনে ভিডিও করে ফেসবুকে প্রকাশ করে। পরে গৃহবধূর বাবা ঘটনা জানতে পেরে তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

জেলার মঠবাড়িয়া থানার ওসি আ জ মো. মাসুদুজ্জামান বলেন, শনিবার রাতে গৃহবধূর বাবা থানায় মামলা করলে শাশুড়ি আলেয়া বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক