আবহাওয়া অফিস তাপমাত্রা নিয়ে স্বস্তির খবর দিলো

news-image

নিজস্ব প্রতিবেদক : কয়েকদিন ধরে প্রায় সারাদেশে বৃষ্টিপাত নেই। সেইসঙ্গে সূর্যের তাপও ব্যাপক। দিনের বেলা প্রচণ্ড ঘাম ঝরাচ্ছে প্রকৃতি। দিনের তাপ বিকিরণ হওয়ায় নিস্তার মিলছে না রাতেও। এ অবস্থায় কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অফিস।

দেশে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে। এর সঙ্গে আবার তাপমাত্রাও কিছুটা কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর ।

শনিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে; ৩৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর রাজারহাট ও সৈয়দপুর ছাড়া দেশের কোথাও বৃষ্টিপাত ১০ মিলিমিটার ছাড়ায় নি। এমনকি অধিকাংশ জায়গাতে বৃষ্টিপাতই ছিল শূন্যের কোটায়। এ দিন দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রাজারহাটে; ৬৮ মিলিমিটার।

আবহাওয়া অধিদফতর পূর্বাভাসে জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে।

রোববার সন্ধ্যা পর্যন্ত রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার নাগাদ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আবার বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে।

এদিকে, রাজশাহী, রংপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর এবং কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অস্থায়ীভাবে বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ