,

মসজিদের বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৩

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ ফতুল্লা তল্লা মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও দুইজনের মৃত্যু হয়েছে। শামীম নামে ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা গেছেন। আজ রবিবার সকালে জুলহাস নামে আরও একজনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে।

রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন, বিস্ফোরণে প্রাণ হারানো ২০ জনের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। তিন জনের মৃতদেহ হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।
এর আগে যারা মারা গেছেন তারা হলেন মোস্তফা কামাল (৩৪), মো. রিফাত (১৮), মো. রাসেদ (৩০), হুমায়ুন কবির (৭০), ইব্রাহীম বিশ্বাস (৪৩), জুয়েল, সাব্বির (২১), মসজিদের মুয়াজ্জিন মো. দেলোয়ার হোসেন (৪৮) ও তার সন্তান জুনায়েদ (১৭), মো. জামাল আবেদিন (৪০), কুদ্দুস ব্যাপারী (৭২), মাইনুদ্দিন (১২), জয়নাল (৫০), কাঞ্চন হাওলাদার, নয়ন, ৭ বছরের শিশু জুবায়ের, রাসেল (৩৪) ও মো. বাহাউদ্দিন (৫৫), মো. মিজান (৪০), মসজিদের ইমাম আবদুল মালেক নেসারি (৫৫) ও ফটো সাংবাদিক নাদিম হোসেন (৪৫)।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি