,

জাপানে ধেয়ে আসছে টাইফুন ‘হাইসেন’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কয়েকদিনের মধ্যেই আছড়ে পড়তে চলেছে ভয়ঙ্কর টাইফুন হাইসেন। আশঙ্কায় ইতিমধ্যেই ২২,০০০ সেনাকে পুরোপুরি অ্যালার্টে রাখা হয়েছে বলে জানাচ্ছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী তারো কোনো।

জাপানের দক্ষিণ পশ্চিম অংশে এই বিধ্বংসী টাইফুন আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তারো কোনো জানিয়েছেন, যদি কোনও কিছু ঘটে যায়, তবে ২২০০০ সেনা পুরোপুরি সতর্ক রয়েছেন। যে কোনও কিছুর জন্য প্রস্তুত থাকার কথাও জানিয়েছেন তিনি।

জাপানের আবহাওয়া সংস্থা ইতিমধ্যেই জানিয়েছে, টাইফুনের ফলে সমুদ্রের জলে ব্যাপক ঢেউ দেখা যেতে পারে। এই ঢেউয়ের মাত্রা বলতে গিয়ে তারা সুনামির সঙ্গে তুলনা করেছেন। ফলে আতঙ্ক তৈরি হয়েছে জাপানবাসীর জনমনে।
হাইসেনের কেন্দ্রে অ্যাটমোস্ফেরিক চাপ থাকছে ৯২০ হেক্টোপ্যাস্কাল। এর হাওয়ার শক্তি ঘন্টা প্রতি থাকছে ১৮০ কিলোমিটার। মনে করা হচ্ছে রবিবার সন্ধ্যা অথবা আগামীকাল সোমবারের মধ্যেই জাপানে আছড়ে পড়তে পারে এই হাইসেন।

ইতিমধ্যেই জাপান সরকার একদিকে যেমন সেনাদের ‘ফুল অ্যালার্ট’ করেছে। অন্যদিকে, হাইসেনের গুরুত্ব বুঝে ইতিমধ্যেই প্রায় ১০০ এর কাছাকাছি বিমানের উড়ান বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, টাইফুন আসলে ঘূর্ণিঝড়েরই অপর নাম। অঞ্চলভেদে ঘূর্ণিঝড়ের নাম বদলে কখনও হয়েছে সাইক্লোন, হারিকেন , আবার কখনও টাইফুন। প্রশান্ত মহাসাগর এলাকা তথা চীন, জাপানের আশেপাশে ঘূর্নিঝড়কে টাইফুন বলা হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা