শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালি অভিযানে ফ্রান্সের দুই সেনা নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ মালিতে অভিযান চালাতে গিয়ে ফ্রান্সের দুই সেনা নিহত এবং একজন আহত হয়েছেন। রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে এসব সেনা হতাহত হন।

ফরাসি সামরিক বাহিনীর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, মালির উত্তরাঞ্চলীয় তেসালিত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মালিতে গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে ফ্রান্সের সেনারা।

ফরাসি সেনা নিহত হওয়ার পর তাদের সাহস ও আত্মত্যাগের প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন।
গত ১৮ আগস্ট মালিতে সামরিক অভ্যুত্থান ঘটে। দেশটির বেসামরিক সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছেন মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কিয়েতা।

মালিতে ২০১২ সাল থেকে গেরিলারা সহিংসতা চালিয়ে আসছে এবং দেশটির বেশিরভাগের নিয়ন্ত্রণ গেরিলাদের হাতে। তাদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য ফ্রান্স ২০১৩ সালে মালিতে সেনা পাঠায়। সেখানে এ পর্যন্ত ৪৫ জন ফরাসি সেনা নিহত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ