,

ইউএনও ওয়াহিদার স্বাভাবিক জীবনে ফেরা বহু সময়ের ব্যাপার, জানালেন চিকিৎসক

news-image

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের স্বাভাবিক জীবনে ফিরতে অনেক সময় লাগবে বলে জানিয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল হক।

তিনি বলেন, পুরোপুরি না হলেও অনেকটাই শঙ্কামুক্ত হয়ে উঠছেন (ওয়াহিদা)। আমরা এখন আশাবাদী হয়ে বলতে পারছি, তিনি হয়তো সুস্থ হয়ে উঠবেন। কিন্তু চিন্তার বিষয়, তার শরীরের ডান অংশ প্যারালাইজড হয়ে গেছে। ফলে তার স্বাভাবিক জীবনে ফেরা বেশ সময়সাপেক্ষ ব্যাপার। কত সময় লাগবে তা নিশ্চিত করে বলা যায় না।

শনিবার বিকালে অধ্যাপক ডা. বদরুল হক বলেন, ‘ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা কালকের (শুক্রবার) চেয়ে আজ আরেকটু উন্নতি হয়েছে। তার অনুভূতি কাজ করছে, তিনি সাড়া দিতে পারছেন। কয়েকবার পানি খেতে চেয়েছেন, তাকে পানি খেতে দেওয়া হয়েছে। তার অপারেশন ভালো হয়েছে এবং রোগী হিসেবে তিনি অনেক সহযোগিতা করেছেন।’ এ চিকিৎসক বলেন, ‘এর বাইরে আরেকটি বিষয় হলো- এখন তিনি সুস্থ হয়ে উঠলেও, তার স্বাভাবিক জীবনে ফেরা বহু সময়ের ব্যাপার। কারণ তার মুখ থেকে পায়ের নখ পর্যন্ত শরীরের ডান অংশ এখনো প্যারালাইজড অবস্থায় আছে।’

ডা. বদরুল হক বলেন, ‘যখন এ ধরনের আঘাত আসে, তখন মাথার ভেতরে মস্তিষ্কের সবকিছু তছনছ হয়ে যায়। এ কারণে কোনো কেনো ক্ষেত্রে শরীরের একাংশ প্যারালাইজড হয়ে যায়। এক্ষেত্রে তেমন কিছুই ঘটেছে। এর চিকিৎসা অত্যন্ত সময়সাপেক্ষ। তিনি মস্তিষ্কে রক্তক্ষরণ ও অপারেশনের পরবর্তী চিকিৎসায় যেভাবে সাড়া দিচ্ছেন, যেভাবে সুস্থ হয়ে উঠছেন, আমরা আশা করছি যে, তিনি হয়তো সুস্থ হয়েই উঠবেন। কিন্তু তার স্বাভাবিক জীবনযাপনে ফেরা অনেক দীর্ঘ সময়ের ব্যাপার।’ সূত্র : দেশ রূপান্তর

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা