,

জাপান ভয়াবহ টাইফুনের কবলে

news-image

অনলাইন ডেস্ক : ভয়াবহ এক টাইফুনের কবলে পড়তে যাচ্ছে জাপানে। হাইশেন নামক টাইফুনের প্রভাবে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত, ঝড়, উঁচু ঢেউ ও জোয়ার হতে পারে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

ওকিনাওয়া ও কিউসু’র জনসাধারণকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছে জাপানের আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে, রোববার নাগাদ ওকিনাওয়ায় আঘাত হানতে পারে টাইফুন হাইশেন। এরপর সেটি কিউসু অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে।

আবহাওয়া অফিসের একজন কর্মকর্তা জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে এনএইচকে’কে শনিবার বলেছেন, “করোনাভাইরাসের সংক্রমিত হওয়ার ভয় থাকা সত্ত্বেও আক্রান্ত এলাকার জনসাধারণের বাসস্থান ছাড়া নিয়ে দ্বিধা করা উচিত নয়।”

পূর্বাভাসে বলা হয়েছে, টাইফুনের কেন্দ্রস্থলে বায়ুমণ্ডলীয় চাপ ৯১৫ হেক্টোপ্যাসকেল। রোববার নাগাদ ওই ঘূর্ণিঝড়ের বেগ ঘণ্টায় ১৯৮ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। শনিবার এটির অবস্থান ছিল জাপানের মূল ভূখণ্ড ওকিনাওয়ার পূর্বাঞ্চল মিনামিদাইতোর নিকটে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা