সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ সালমান শাহ’র ২৪তম মৃত্যুবার্ষিকী

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমায় তার আগমন ঘটেছিল ধুমকেতূর মত। এলেন আর জয় করলেন। ক্যারিয়ারের অল্প সময়েই যিনি পেয়েছিলেন আকাশচুম্বী জনপ্রিয়তা। তিনি আর কেউ নন, সবার প্রিয় সালমান শাহ। ১৯৯৬ সালের আজকের এইদিনে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান নব্বই দশকের সবচেয়ে সুদর্শন এই তারকা। আজ তার ২৪তম মৃত্যুবার্ষিকী। দেখতে দেখতে তাকে হারানো ২৪ বছর হয়ে গেল।

পৃথিবী থেকে বিদায় নিলেও লাখো ভক্তের হৃদয়ে আজও বেঁচে আছেন তিনি। শুধু ভক্তই নয়, অনেক তারকারও তারকা সালমান শাহ; একথা অকপটেই স্বীকার করেন এই প্রজন্মের নায়কেরা।

চলচ্চিত্রের মানুষেরা আজও বলেন, ‘মৃত্যুর ২৪ বছর হয়ে গেলেও আজও সালমান শাহের শূন্যস্থান কেউ পূরণ করতে পারেননি, কমে নি তার জনপ্রিয়তাও; বরচ বেড়েই চলেছে।’

১৯৭০ সালের ২৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন সালমান শাহ। যার আসল নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। চলচ্চিত্রে এসে নাম নেন ‘সালমান শাহ’। তিনি। তার বাবার নাম কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। তিনি ছিলেন পরিবারের বড় ছেলে। ১৯৯২ সালের ১২ আগস্ট বিয়ে করেন। তার স্ত্রীর নাম সামিরা।

‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান। প্রথম ছবি দিয়েই বাজিমাত করেন, দর্শকের মনে ঠাই করে নেন এই নায়ক। এরপর একের পর এক হিট ছবি উপহার দিতে থাকেন। মাত্র চার বছরের ক্যারিয়ারে উপহার দিয়েছেন ২৭টির মত ছবি যার বেশিরভাগই ব্যবসাসফল।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিরবিদায় নেন তিনি। হারিয়েও যেন হারাননি তিনি। কোটি ভক্তের হৃদয়ে সোনালী অক্ষরে আজও লেখা আছে তার নাম। যেদিন সালমান শাহের মৃত্যু হয় সেই দিন তার মৃত্যুতে সারাদেশে শোক নেমে এসেছিল। শোক সইতে না পেরে অনেক ভক্ত আত্মাহুতির পথও বেছে নিয়েছিলেন। দর্শকরা আজও তাকে ভুলতে পারেননি। আজও সালমান যেখানে চিরনিদ্রায় শায়িত সেখানে তার ভক্তরা নীরবে চোখের জল ফেলেন। আজও টেলিভিশনের পর্দায় তার অভিনীত ছবি প্রদর্শন হলে হুমড়ি খেয়ে পড়েন দর্শকরা।

তার সঙ্গে সবচেয়ে বেশি ছবি করা নায়িকা শাবনূর আক্ষেপ করে বলেছিলেন, ‘সালমান বেঁচে থাকলে আমরা দুজনে উত্তম-সুচিত্রার মতো হতে পারতাম।’

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী