,

দেশে করোনায় আক্রান্ত কোনো মানুষকে তাঁবুতে থাকতে হয়নি : স্বাস্থ্যমন্ত্রী

news-image

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি : দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভালো থাকায় মানুষকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তাঁবুতে থাকতে হয়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ শনিবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় তিনটি উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে এসব কথা বলেন মন্ত্রী।

সরকারের এ মন্ত্রী বলেন, ‘দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভালো ছিল বিধায় করোনায় আক্রান্ত হয়ে কোনো মানুষকে তাঁবুতে থাকতে হয়নি। বরং করোনা আক্রান্তদের হাসপাতালে রেখেই চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। আমাদের দেশের চেয়ে বহির্বিশ্বে করোনায় বেশি আক্রান্ত হওয়ায় তাদের তাঁবুতে থেকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। বাংলাদেশে তা হয়নি।’

স্বাস্থ্যমন্ত্রী বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, ‘করোনা নিয়ে অযথা মিথ্যাচার করবেন না। আপনাদের কাজ হচ্ছে ফেসবুক আর টেলিভিশনে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করা। করোনাকালে বিএনপি কারও পাশে না দাঁড়িয়ে সরকারের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে। তারাই আবার রাষ্ট্র পরিচালনা করতে চায়। দুর্নীতির দায়ে তাদের নেত্রী এখন সাজাপ্রাপ্ত হয়েছেন।’

জাহিদ মালেক বলেন, ‘পার্শ্ববর্তী দেশ ভারতে প্রতিদিন ৭০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। প্রতিদিন মারা যাচ্ছে এক হাজারের বেশি মানুষ। সে তুলনায় বাংলাদেশে ১৬ কোটি মানুষের মধ্যে ৩০ থেকে ৪০ জনের মধ্যে মৃত্যু ওঠানামা করছে। মোট ৪ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। সুস্থতার হার ৭০ ভাগের উপরে। অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে করোনার প্রাদুর্ভাব কমে আসছে। সেই সাথে মৃত্যুর হারও কমে গেছে। ইতিমধ্যেই চীনের ভ্যাকসিন পরীক্ষার জন্য অনুমতি দেওয়া হয়েছে। আরও দেশেরে সাথে ভ্যাকসিন পেতে আলোচনা চলছে।’

এ সময় করোনা ঠেকাতে সবাইকে মাস্ক পরে ঘর থেকে বের হওয়ার আহ্বান জানান মন্ত্রী।

সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল মজিদ ফটো, প্রকল্প পরিচালক মো. মনজুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম, সহকারী কমিশনার (ভূমি) সাবিহা ফাতেমাতুজ জোহরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. আফাজ উদ্দিন, সাটুরিয়ার ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু, ইউপি চেয়ারম্যান মো. রহুল আমিন, গোলাম হোসেন গোলামসহ ছাত্রলীগ ও যুবলীগের নেতারা।

এ জাতীয় আরও খবর

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান