প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

news-image

স্পোর্টস ডেস্ক : বলতে গেলে হাত থেকে বেরিয়েই গিয়েছিল ম্যাচটা। ১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ডেভিড ওয়ার্নার ও অধিনায়ক অ্যারন ফিঞ্চের ব্যাটে জয়ের দিকেই হাঁটছিল অস্ট্রেলিয়া। কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২ রানের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে ইংল্যান্ড।

শুক্রবার রাতে সাউদাম্পটনে অনুষ্ঠিত ম্যাচটি জিতে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে স্বাগতিকেরা। টস হেরে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৬২ রান করেছিল ইংল্যান্ড। জবাবে অস্ট্রেলিয়া থামে ৬ উইকেটে ১৬০ রানে।

লক্ষ্য তাড়া করতে নেমে একপর্যায়ে ৯ উইকেট হাতে নিয়ে ৩৮ বলে ৩৯ রানের প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু ১৫তম ওভারে স্টিভেন স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েলকে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আদিল রশিদ।

একপর্যায়ে অতিথিদের সামনে শেষ ওভারে ১৫ রানের সমীকরণ দাঁড়ায়। টম কারেনের দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে মার্কাস স্টয়নিস নাটক জমিয়ে তোলেন। শেষ বলে দরকার পড়ে ৫ রান। তবে কারেনের দুর্দান্ত ইয়র্কারে ২ রানেই সন্তুষ্ট থাকতে হয় অজিদের।

ওয়ার্নার সর্বোচ্চ ৫৮ রান করেন। ফিঞ্চের ব্যাট থেকে আসে ৪৬ রান। উদ্বোধনী জুটিতে এই দুজন ১১ ওভারে ৯৮ রান ‍যোগ করেছিলেন। ইংল্যান্ডের পক্ষে জোফরা আর্চার ও আদিল রশিদ সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন।

এর আগে ডেভিড মালানের ৬৬ ও জস বাটলারের ৪৪ রানে ভর করে চ্যালেঞ্জিং পুঁজি গড়েছিল ইংলিশরা। অস্ট্রেলিয়ার পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন অ্যাস্টন অ্যাগার, গ্লেন ম্যাক্সওয়েল ও কেন রিচার্ডসন। ম্যাচসেরা হয়েছেন মালান।

একই ভেন্যুতে রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ