সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদে বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন তল্লা চামার বাড়ি বাইতুল সালাত জামে মসজিদে বিস্ফোরণে ৪০ মুসল্লি দগ্ধ হয়েছেন। মসজিদের ছয়টি এসির বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার এশারের নামাজের পর বেতর নামাজ পড়ারত অবস্থায় তল্লা চামার বাড়ি বাইতুল সালাত জামে মসজিদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ ৪০ জনের মধ্যে ৩৭ জনকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

শুক্রবার রাত ১১টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন জানান, বাইতুস সালাত জামে মসজিদের ছয়টি এয়ার কন্ডিশনার (এসি) কীভাবে একসঙ্গে বিস্ফোরিত হল, তার কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তদন্ত কমিটির নাম জানা যায়নি।

এদিকে ঘটনাস্থলে যাওয়া নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো.জসিম উদ্দিন বলেন, ঘটনাস্থল রেড টেপ দিয়ে আটকিয়ে দেয়া হয়েছে। আমি সদর হাসপাতালে (ভিক্টোরিয়া) গিয়েছিলাম, অধিকাংশই ঢাকা মেডিকেলে চলে গেছে। আমি স্বাস্থ্য সচিব এবং কেবিনেট সেক্রেটারিসহ সবার সঙ্গে যোগাযোগ করেছি। তারা আমাকে আশ্বস্ত করেছেন যারা গিয়েছে তাদের খোঁজ খবর রাখা হচ্ছে। সবাইকে ধৈর্য ধরার এবং দোয়া করার অনুরোধ করব।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেন, ঢাকা মেডিকেলে ৩৭ জন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ৩-৪ জনের অবস্থা গুরুতর। প্রাথমিকভাবে ধারণা করছি, বিদ্যুতের লুজ কানেকশন বা গ্যাস লিকেজ থেকে এ বিস্ফোরণ হতে পারে। সকল আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা করেছে দ্রুত আহতদের চিকিৎসা ব্যবস্থা করার।

তিনি বলেন, আমাদের টিম রয়েছে ঢাকা মেডিকেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু জানান, নারায়ণগঞ্জে মসজিদের বিস্ফোরণের ঘটনায় ৩৭ জন বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৩-৪ জনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে ১ জনের অবস্থা অত্যন্ত গুরুতর।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী