,

ফতুল্লায় বিস্ফোরিত মসজিদে অক্ষত কোরআন!

news-image

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় বিস্ফোরিত তল্লা বড় মসজিদে এসিগুলো অক্ষতই রয়েছে। পুড়েছে শুধু এসির ফিল্টারগুলো। মসজিদে তেমন কোনো সরঞ্জাম বা আসবাবপত্র না থাকলেও চূর্ণ হয়েছে জানালার কাচ ও দেয়ালের টাইলস।

এছাড়া কোরআন শরীফ ও হাদিসের বইগুলো রয়েছে অক্ষতই।

শনিবার ভোরে সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া যায়।

স্থানীয় পিয়াস মিয়া বলেন, মসজিদের ভিতরে থাকা ৬টি এসির ফিল্টার ও বিদ্যুতের সংযোগ তার, নামাজ পড়ার জায়নামাজ, তসবিহ, প্লাস্টিকের চেয়ার পুড়ে গেছে। কিন্তু কোরআন শরীফ ও হাদিসের বইগুলোর কিছুই হয়নি।

তল্লা এলাকার কাপড় ব্যবসায়ী আবদুল মান্নান বলেন, চেয়ারগুলো পুড়ে গেছে। দেখলাম পোড়া সেই চেয়ারগুলোতে মুসল্লিদের পুড়ে যাওয়া চামড়া লেগে আছে। রক্ত জমাট হয়ে মসজিদের ভিতরে ও বাহিরে ছড়িয়ে ছিটিয়ে আছে।

উল্লেখ্য, শুক্রবার রাত পৌনে ৯টায় ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে (বড় মসজিদ) বিস্ফোরণে এক শিশুসহ ৪০ জন দগ্ধ হয়। এ ঘটনায় জুয়েল নামে এক শিশু শেখ হাসিনা বার্ন হাসপাতালে মৃত্যু হয় এবং ৩৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় মসজিদে থাকা ৬টি এসি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি