,

লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের উদ্যোগে গোকর্ণ ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসায় বৃক্ষ রোপন ও অনুদান প্রদান

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : লায়নস ক্লাবস ইন্টারন্যাশনাল ৩১৫ এ-৩ এর জেলা গর্ভনর লায়ন এডভোকেট সেলিনা রৌশন ও তাঁর ডিজি টিমের গোকর্ণ ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসায় আগমন উপলক্ষে এক বিশেষ সভা ও বৃক্ষরোপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকালে মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসা পরিচালনা কমিটির নব নিবার্চিত সভাপতি আলহাজ্ব লায়ন সৈয়দ মোঃ শরীফের সভাপতিত্বে সম্পাদক হাফিজুর রহমান খান শিবলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের জেলা গর্ভনর লায়ন এডভোকেট সেলিনা রৌশন ।

বিশেষ অতিথি ছিলেন লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের জেলা ভাইস গর্ভনর লায়ন এস কে কামরুল,দ্বিতীয় ভাইস গর্ভনর লায়ন নুরুল আলম,কেমব্রিয়ান স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন এস কে বাসার সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ নওশাদ উল্লাহ,গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানিজিং কমিটির সভাপতি সৈয়দ মোঃ শাহিন।

স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার মুহতামিম মাওলানা নাছিরউদ্দিন জাফরী ও সিনিয়র শিক্ষক মাওলানা রায়হান আহমেদ শরীফী । এসময় মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষার্থীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গোকর্ণ ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার উন্নয়নের জন্য নগদ দেড় লাখ টাকা প্রদান করা হয়েছে। পরে লায়নস ক্লাব অব ঢাকা নর্দান ৩১৫ এ-৩ পক্ষ থেকে মাদ্রাসা চত্বরে গাছের চারা রোপন করা হয়।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি