লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের উদ্যোগে নাসিরনগরে ত্রাণ সামগ্রী বিতরণ

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : লায়নস ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা-৩১৫ এ-৩ এর উদ্যোগে নাসিরনগর উপজেলার গোর্কণ গ্রামে বন্যার্ত তিনশত অসহায় ও দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে গোর্কণ কাজী বাড়ি চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব সামগ্রী বিতরণ করেন লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের জেলা গর্ভনর লায়ন এডভোকেট সেলিনা রৌশন । এাণ সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল,১ কেজি ডাল, ২ কেজি আলু,১ কেজি পেঁয়াজ,দেড় লিটার তেল ও ১ প্যাকেট লবন।

লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের সেক্রেটারী সৈয়দ মোঃ শরীফের সভাপতিত্বে এসময় লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের জেলা ভাইস গর্ভনর লায়ন এস কে কামরুল,দ্বিতীয় ভাইস গর্ভনর লায়ন নুরুল আলম,ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন এস কে বাসার,সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ নওশাদ উল্লাহ,উত্তরা ব্যাংক কর্মকর্তা সৈয়দ সালাহ উদ্দিন মুকুল,গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানিজিং কমিটির সভাপতি সৈয়দ মোঃ শাহিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের জেলা গর্ভনর লায়ন এডভোকেট সেলিনা রৌশন জানান,লায়নস ক্লাব অব ঢাকা নর্দান জনসেবামূলক কাজ করে থাকে। অসহায় ও গরীব মানষের বিনামূল্যে চোখের চিকিৎসা,শিক্ষার্থীদের বিভিন্ন সহযোগিতা ছাড়াও ত্রাণ বিতরণসহ জনসেবামূলক কাজ তো করছে। আজ গোর্কণ গ্রামের বন্যার্ত তিনশত পরিবারের মাঝে ত্রান সামগ্রী দেয়া হয়েছে তা ভবিষ্যতের অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ