সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোস্তাফিজ আইপিএলে খেলার অনুমতি পাননি

news-image

স্পোর্টস ডেস্ক : কদিন ধরেই আলোচনা চলছিল মোস্তাফিজুর রহমান আইপিএলে খেলার সুযোগ পেতে যাচ্ছেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই পেসারকে টুর্নামেন্টে অংশ নিতে অনাপত্তিপত্র দেয়নি।

সামনে জাতীয় দলের শ্রীলঙ্কা সফর। অক্টোবরের শেষ দিকে সিরিজ শুরুর আগে দ্বীপ দেশটিতেই মাসখানেকের প্রস্তুতি পর্ব সারবে টাইগাররা। জাতীয় দলের এই ব্যস্ততার কারণেই মোস্তাফিজকে আইপিএলে খেলতে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে না বিসিবি।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান বলেছেন, ‘আইপিএল থেকে প্রস্তাব এসেছিল আমাদের কাছে। তবে আমাদের যেহেতু জাতীয় দলের কমিটমেন্ট আছে, তাই ওকে এনওসি দেওয়া হয়নি। সে আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার, এই সিরিজও আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

২০১৬ থেকে ২০১৮, আইপিএলের তিন আসরে খেলেছেন মোস্তাফিজ। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেক আসর মাতিয়েছিলেন এই পেসার। পরের দুই আসর খেলেন মুম্বাই ইন্ডিয়ান্সে।

২০২০ আইপিএলের জন্য গত ডিসেম্বরে হয়ে যাওয়া নিলামে অবিক্রিত থেকে যান মোস্তাফিজ। এ বছর কোনো বাংলাদেশি ক্রিকেটারই দল পাননি।

১৯ সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আইপিএল। তার আগে বেশ কয়েকটি দলে বদলি খেলোয়াড় প্রয়োজন। মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে পেতে আগ্রহী ছিল বলে খবর।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী