মাশরাফির ব্রেসলেট নিলামের টাকায় হবে হাসপাতাল

news-image

নড়াইল প্রতিনিধি : নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মাশরাফির ব্রেসলেট নিলামের অর্থ দিয়ে ১০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা দেয়া হয়েছে।

শুক্রবার শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিক ও থায়রো কেয়ার সেন্টারে কেক কাটা, আলোচনা সভা এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণার মধ্যদিয়ে ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

অনুষ্ঠানে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. শামীমূল ইসলাম সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন, সাবেক সাংসদ ও আওয়ামী লীগ নেতা আ্যাডভোকেট সাঈফ হাফিজুর রহমান খোকন, স্পেকটা হেক্সা গ্রুপের চেয়ারম্যান আকরামুজ্জামানু, গ্রুপের পরিচালক আহসানুজ্জামান, আব্দুল মুকিত লাভলু, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক, ফাউন্ডেশনের স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা অ্যাডভোকেট রেজাউল খবির রাজু, ডা. আলিমুজ্জামান সেতু, হোসাইন আহম্মেদ সোহান প্রমুখ।

সভায় ঘোষণা দেয়া হয়, মাশরাফি বিন মর্তুজার ব্যবহৃত ব্রেসলেট নিলামের ৪২ লাখ টাকার একটি অংশ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার কর্মহীন হয়ে পড়া খেলোয়াড় এবং করোনা প্রতিরোধে খরচ হয়েছে। ব্রেসলেট নিলামের বাকি ২৫ লাখ টাকা এবং নড়াইলের কয়েক ব্যক্তি ও সংগঠনের আর্থিক সহায়তায় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ১০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবে।

বিশেষায়িত ওই হাসপাতালে ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে স্বল্প খরচে সাধারণ মানুষদের স্বাস্থ্যসেবা দেয়া হবে। হাসপাতালটি সরকারি অনুমোদনের অপক্ষায় রয়েছে। অনুমোদন পেলেই এটি নির্মাণের কাজ শুরু হবে।

উল্লেখ্য, ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর মাশরাফি বিন মর্তুজার হাত ধরে ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ নামে একটি সেচ্ছাসেবী সংগঠনের যাত্রা শুরু হয়। শুরু থেকেই এই ফাউন্ডেশন জেলার প্রত্যন্ত অঞ্চলে বাড়িতে বাড়িতে ফ্রি ও স্বল্প খরচে স্বাস্থ্যসেবা প্রদান, ডেঙ্গু ও করোনা মহামারী প্রতিরোধে বিভিন্ন কর্মকাণ্ড, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলার উন্নয়নে উচ্চ প্রশিক্ষণের ব্যবস্থা, পরিবেশ সংরক্ষণ, সামাজিক নিরাপত্তা, কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ