,

সংক্রমণে ফের বিশ্ব রেকর্ড ভারতের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের (কভিড-১৯) দৈনিক সংক্রমণের বিধ্বংসী রূপ দেখছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ ভারত। অনেক দেশে যখন করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা কমতির দিকে, ঠিক তখন দৈনিক সংক্রমণে টানা রেকর্ড করে যাচ্ছে দেশটি।

আগের দিনের রেকর্ড ভেঙে সবশেষ ২৪ ঘণ্টায় ফের রেকর্ড আক্রান্ত দেখেছে দক্ষিণ এশিয়ার দেশটি।

ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভারতে ৮৪ হাজার ১৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ১ হাজার ৮৩ জন।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিন অনুযায়ী আগের দিন ৮৩ হাজার ২৯ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, যুক্তরাষ্ট্রে ১৬ জুলাই সর্বোচ্চ ৭৭ হাজার ২৫৫ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছিল। প্রায় ৭৯ হাজার আক্রান্ত নিয়ে সেই রেকর্ডটি ২৯ আগস্ট টপকে যায় ভারত।

ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ লাখ ৩৩ হাজারের বেশি। মোট মৃত দাঁড়িয়েছে ৬৮      হাজার ৫৬৯ জন। সংক্রমণ এবং মৃত্যুর বৈশ্বিক তালিকায় তৃতীয় স্থানে আছে দেশটি।

এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৬৪ লাখ সাড়ে ৬৭ হাজারের বেশি। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮ লাখ ৭৩ হাজারের বেশি মানুষের। আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে ব্রাজিল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি