সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএলের দরজা খুলতে পারে মোস্তাফিজের

news-image

স্পোর্টস ডেস্ক : এবারের আইপিএলে বাংলাদেশি কোনো তারকা নেই। তবে একটা সুযোগ আসতে পারে। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ইংলিশ পেসার হ্যারি গার্নে কাঁধের চোটে ছিটকে পড়েছেন। তার জায়গায় বিকল্প হিসেবে শেষ মুহূর্তে আইপিএলে ঢুকে যেতে পারেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

ভারতের কয়েকটি গণমাধ্যমে মোস্তাফিজের নামটি জোরেসোরে উচ্চারিত হচ্ছে। কেননা এবার আইপিএল হবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানকার উইকেটে স্পিনাররা বাড়তি সুবিধা পাবেন। তবে পেসারদের মধ্যে মোস্তাফিজের সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। কারণ তার বড় অস্ত্রই হলো স্লো-কাটার।

সেক্ষেত্রে বাংলাদেশি পেসারের কথা আসছে আলোচনায়। শুধু কাটারের জন্য নয়, আরও কয়েকটি কারণে মোস্তাফিজের সুযোগ মিলতে পারে। তার যে আগেও আইপিএলে খেলার অভিজ্ঞতা আছে।

২০১৬ এবং ২০১৭ সালে টানা দুই বছর সানরাইজার্স হায়দরাদের হয়ে খেলেছেন, জিতেছেন শিরোপাও। এরপর ২০১৮ সালে মোস্তাফিজকে কিনে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।

সেই ধারাবাহিকতা হয়তো অব্যহত থাকতো। কিন্তু গত বছর মোস্তাফিজকে খেলতে যেতে দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের ঝুঁকি থাকায় এমন সিদ্ধান্ত নেয় বোর্ড। এখন অনেকটাই ফিট কাটার মাস্টার, গত বিশ্বকাপেও বেশ ভালো করেছেন।

‘ক্রিকেট টাইমস’ হ্যারি গার্নের বিকল্প কারা হতে পারেন, সেটা নিয়ে করা এক প্রতিবেদনে লিখেছে, মোস্তাফিজ কেকেআরের কাজে লাগতে পারেন। কেননা ডেথ ওভারে দলটির ভালোমানের একজন উইকেটটেকিং বোলার দরকার। তার স্লোয়ার এবং ইয়র্কার অতীতেও বেশ কার্যকর ছিল আইপিএলে, উল্লেখ করেছে ওয়েবসাইটটি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী