সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পিএসএলের বাকি ৪ ম্যাচ নভেম্বরে

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের কারণে মার্চে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে-অফ ও ফাইনাল ম্যাচ হতে পারেনি। স্থগিত করা হয়েছিল ম্যাচ চারটি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, নভেম্বরে লাহোরে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

বুধবার পিসিবি এক বিবৃতিতে জানায় ১৪ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচের ভেন্যু- গাদ্দাফি স্টেডিয়াম।

পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল মুলতান সুলতানস ও করাচি কিংস ১৪ নভেম্বর কোয়ালিফায়ারের ম্যাচে মাঠে নামবে। একই দিন তৃতীয় স্থানে থাকা লাহোর কালান্দার্স ও চতুর্থ স্থানে থাকা পেশোয়ার জালমি প্রথম এলিমিনেটর ম্যাচ খেলবে।

কোয়ালিফায়ার ম্যাচে হেরে যাওয়া দল ও প্রথম এলিমিনেটরে জয়ী দল ১৫ নভেম্বর দ্বিতীয় এলিমিনেটর খেলবে। ১৭ নভেম্বর হবে ফাইনাল।

করোনার কারণে গত ১৭ মার্চ স্থগিত করা হয় পিএসএল। তার আগ পর্যন্ত লিগ পর্বের ম্যাচগুলো শেষ হয়েছিল।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী