,

ইউএনও ওয়াহিদার সফল অস্ত্রোপচার, ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের অস্ত্রোপচার সফল হয়েছে এবং তিনি ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

রাত ৯টায় তার অস্ত্রোপচার শুরু হয় বলে হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল হক জানান। রাত ১১টার পরে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয় বলে জানান তিনি।

তিনি বলেন, ওয়াহিদা খানমের অবস্থা এখেই শঙ্কামুক্ত বলা যায় না। তাকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

অস্ত্রোপচার শুরুর আগে তিনি বলেছিলেন, রাতে ওয়াহিদার আরেকটি সিটি স্ক্যানে দেখা যায় তার রক্তক্ষরণ বন্ধ হয়েছে। এই কারণেই তাকে রাতেই অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়।

অপারেশনে অংশ নেন অধ্যাপক ডা. রাজিউল হক, অধ্যাপক ডা. এহসান, অধ্যাপক ডা, জাহিদ, ডা. মাহফুজ ও ডা. আমীর।

এর আগে ইউএনও ওয়াহিদার সর্বশেষ অবস্থার কথা জানিয়ে চিকিৎসকরা বলেন, মাথার ভেতরে বাইরে দু’দিকেই রক্তক্ষরণ হয়েছে। যখন তাকে আমরা পাই তখন অবস্থা আরও গুরুতর ছিল। প্রয়োজনীয় স্যালাইন দেওয়া যাচ্ছিল না। তার গলার শিরায় স্যালাইন দেওয়া হয়েছে। উনার অবস্থা আশঙ্কাজনক। কোনো অবস্থাতেই তাকে আশঙ্কামুক্ত বলার সুযোগ নেই। এ ধরনের রোগীদের ক্ষেত্রে ৭২ ঘণ্টা বা ৯৬ ঘণ্টা না যাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যায় না। যেকোনো পরিস্থিতির জন্য সবসময় প্রস্তুত থাকতে হয়।

বুধবার রাত ৩টার দিকে উপজেলা পরিষদ ক্যাম্পাসে ইউএনওর বাসভবনের ভেন্টিলেটর দিয়ে বাসায় ঢুকে ওয়াহিদা ও তার বাবা ওমর আলীর ওপর হামলা হয়।

আহত ওয়াহিদা খানমকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তাকে এয়ার অ্যাস্বুলেন্সে ঢাকার আনা হয়। ওয়াহিদার বাবাকে ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা