শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশ

news-image

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশসহ নতুন করে নয়টি দেশকে যুক্ত করেছে দেশটির সরকার।

আজ বৃহস্পতিবার মালেশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা বার্নামা জানায়, মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ব্রাজিল, স্পেন, ফ্রান্স, ইতালি, সৌদি আরব ও রাশিয়া।

বার্নামার প্রতিবেদনে দেশটির জ্যেষ্ঠ মন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোবের উদ্ধৃতি দিয়ে বলা হয়, যেসব দেশে দেড় লাখের বেশি করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে, সেসব দেশকে এই নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এতে বাংলাদেশ ও ভারতের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, দীর্ঘমেয়াদি অভিবাসন পাসধারী যেমন-স্থায়ী বাসিন্দা, মালয়েশীয় নাগরিকদের বিদেশি স্বামী বা স্ত্রী এবং সরকারের বিশেষ ‘মালয়েশিয়া মাই সেকেন্ড হোম’ প্রবাসী কর্মসূচির আওতায় যারা আছেন তারাও এই নিষেধাজ্ঞায় অন্তর্ভুক্ত হবেন।

এর আগে গত মঙ্গলবার দেশটির সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে আগামী ৭ সেপ্টেম্বর থেকে ইন্দোনেশিয়া, ফিলিপাইন ছাড়াও দক্ষিণপূর্ব এশিয়ার সাতটি দেশের পাসপোর্টধারীদের মালয়েশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

প্রসঙ্গত, মালয়েশিয়ায় ৯ হাজার ৩৭৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২৮ জন মারা গেছে। দেশটি গত মার্চ মাস থেকে পর্যটক ও ব্যবসায়ী ভ্রমণকারীদের মালয়েশিয়া প্রবেশ নিষিদ্ধ করে এবং একইসঙ্গে দেশটির নাগরিকদের চলাচল ও বাণিজ্যে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ