শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালির সাবেক প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিয়ো বার্লুসকোনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৮৩ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী নিজেই তার কোভিডে আক্রান্ত হওয়ার খবর দেন। টেস্ট রিপোর্ট পজিটিভ আসার তিনি বাড়িতেই আইসোলেশনে রয়েছেন।

বার্লুসকোনির ভাইরাস সংক্রমণের কোনও উপসর্গ ছিল না। তিনি কিছু দিনের জন্য সার্ডিনিয়ায় ছিলেন। সেখানে ছুটি কাটাচ্ছিলেন। বাড়িতে ফিরে আসার পর কোভিড টেস্ট করানোর সিদ্ধান্ত নেন।

করোনার এই সংকটে দেশের বিভিন্ন প্রান্তের পর্যটক ভিড় করেছিলেন ভূমধ্যসাগরীয় এই দ্বীপে। যার ফলে, আগস্টে সার্ডিনিয়ায় কোভিডের সংক্রমণ ব্যাপক হারে বেড়ে যায়। সেখান থেকে ফিরে আসার পর তাই কোভিড টেস্ট করিয়ে নেওয়ার প্রয়োজন অনুভব করেন তিনি। এমনটাই জানিয়েছেন বার্লুসকোনির ব্যক্তিগত চিকিত্‍‌সক আলবার্তো জাংরিলো।

করোনায় আক্রান্ত ইউরোপের দেশগুলির মধ্যে প্রথম সারিতেই রয়েছে ইতালি। ২ লক্ষ ৭০ হাজারেরও বেশি আক্রান্ত। সাড়ে ৩৫ হাজারের উপর মৃত্যু হয়েছে। মার্চ থেকে এপ্রিল পর্যন্ত একটা ভয়ংকর অবস্থার মধ্য দিয়ে কাটিয়ে এসেছে ইতালি। পুরো দেশে প্রতিদিন প্রায় এক হাজারের কাছাকাছি মৃত্যু হচ্ছিল। কোভিড সংক্রমণের শীর্ষে পৌছানোর পর, সেখানকার পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। তবে, রোজই সংক্রমণ বেড়ে চলেছে।

মৃত্যুরহার কমিয়ে আনতে সক্ষম হলেও ইতালি কিন্তু এখনও সংক্রমণের গতি রোধ করতে পারেনি। বিশেষজ্ঞরা বলছেন, ছুটির দিনে লোকজনের জমায়েত বন্ধ করা যায়নি। করোনাকে উপক্ষো করে, সপ্তাহান্তে লোকে নৈশ-জীবনের হাতছানিতেও মজে আছে। যে কারণে ইতালিতে করোনার সংক্রমণ ঠেকানো যাচ্ছে না বলে অভিমত বিশেষজ্ঞদের।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ