,

যুক্তরাষ্ট্রে পরীক্ষা হবে অক্সফোর্ডের করোনার টিকা

news-image

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসের টিকা তৈরির ক্ষেত্রে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন অক্সফোর্ডের বিজ্ঞানীরা। তাঁদের টিকাটির তৃতীয় ধাপের চূড়ান্ত পরীক্ষা এরই মধ্যে শুরু হয়েছে কয়েকটি দেশে। এবার সেই তালিকায় যোগ হয়েছে যুক্তরাষ্ট্র।

টিকা তৈরিতে অক্সফোর্ডের বিজ্ঞানীদের এ উদ্যোগের সঙ্গে আছে ব্রিটিশ-সুইডিশ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা।

টিকাটি বর্তমানে যুক্তরাজ্য, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকায় পরীক্ষা চলছে। এর সঙ্গে যোগ হলো যুক্তরাষ্ট্র। এ ছাড়া জাপান ও রাশিয়ায় পরীক্ষার পরিকল্পনাও রয়েছে।

সব মিলিয়ে মোট ৫০ হাজার মানুষের ওপর পরীক্ষা করা হবে।

অ্যাস্ট্রাজেনেকা গত সোমবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রে মানবদেহে প্রয়োগের পর টিকাটি কোভিড-১৯ রোগটিকে প্রতিরোধ করতে পারছে কি না বা গুরুতর অসুস্থতা ঠেকাতে পারছে কি না, তা মূল্যায়ন করা হবে। আগামী অক্টোবর নাগাদ তারা এ পরীক্ষার ফলাফল জানতে পারবে বলে আশা করা হচ্ছে।

এরপরই টিকাটি অনুমোদন বা জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্র সরকারের কাছে অ্যাস্ট্রাজেনেকা আবেদন করবে।

এদিকে টিকা চূড়ান্ত হওয়ার পরপরই তা যাতে দ্রুত উৎপাদন করা যায়, সে জন্য এরই মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করছে অ্যাস্ট্রাজেনেকা। ব্রিটিশ প্রতিষ্ঠান অক্সফোর্ড বায়োমেডিকা গতকাল মঙ্গলবার জানিয়েছে, তাদের কারখানার সক্ষমতা বাড়ানোর জন্য বাড়তি দুই কোটি ডলার দেবে অ্যাস্ট্রাজেনেকা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা