,

পানির বিলও দিতো না শাহেদ, ৭ লাখ টাকা বাকি

news-image

নিজস্ব প্রতিবেদক : শাহেদের রিজেন্ট হাসপাতাল ছিলো ভাড়া করা ভবনে। কিন্তু দেননি পানির কোনো বিলই। শাহেদের এরকম কর্মকাণ্ডে এখন বিপদে ভবন মালিক। ওয়াসা বলছে, নানা অজুহাতে এসব বিল বাকি রাখেন শাহেদ। ভবন মালিক বলছেন, উপায় না থাকায় তাকেই দিতে হচ্ছে পানির বিল।

রিজেন্ট হাসপাতালের অনুমোদন না থাকলেও হাসপাতালটির ছিল দুটি শাখা। যার একটি মিরপুর শাখা। করোনা পরীক্ষাসহ নানা প্রতারণায় গেলো ৮ জুলাই অভিযান চালিয়ে সিলগালা করা হয় এ হাসপাতালটিকে।

ভবন ভাড়া নিয়ে আড়াই বছর হাসপাতালটি পরিচালনা করা হলেও ছিল ভাড়া বাকি। কিন্তু পরে দেখা যায় পানির বিলও পরিশোধ করেননি রিজেন্ট শাহেদ। এ বিল নিয়ে বিপাকে ভবন মালিক।

ভবন মালিক ফিরোজ আলম চৌধুরী বলেন, ৬ লাখ ৯২ হাজার টাকা এখনও পর্যন্ত পানির বিল বাকি। পানির লাইন কাটতে এলে আমি তাদেরকে আশ্বস্ত করি যে আমি পাওনা পরিশোধ করবো। এক লাখ ১৫ হাজার টাকা ইতিমধ্যে আমি পরিশোধ করেছি।

ওয়াসার বিল বিল বাকি থাকার বিষয়ে জানতে চাইলে ভবন মালিকের কাছে মিথ্যা বলেছিল শাহেদ। ভবন মালিক ফিরোজ আলম চৌধুরী বলেন, ওয়াসায় গিয়েছিলাম। তারা বলে ও খারাপ লোক। আমি জানতে চাই কতোদিন পর আপনারা পানির লাইন কাটেন। তারা বলেন তিন মাস। তখন আমি তাদের কাছে জানতে চাই তিন বছর হয়ে গেছে বিল বাকি। পানির লাইন কেন কাটেননি?

ভবন মালিক ফিরোজ আলম চৌধুরী আরো বলেন, প্রথমে সে অস্বীকার করেছে। বলে বিশ/পঞ্চাশ হাজার হতে পারে। যখন আমি বললাম প্রায় ৭ লাখ টাকা বিল বাকি, তখন বলে হতে পারে, আমি তো এখানে সব সময় আসি না।

ওয়াসা বলছে, নানা সময়ে নানা অজুহাত দেখিয়ে বিল বাকি রেখেছে শাহেদ। ওয়াসা পরিদর্শক আনোয়ার হোসেন ফরহাদ, তিন মাস পর্যন্ত জরিমানা থাকে তারপর আমরা তাগাদা দিই। সে আমাদেরকে বলে এটা হাসপাতাল, পানি না পেলে অসুবিধা। এমন বিভিন্ন কথা বলতো।বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি