,

রাজবাড়ীতে ধর্ষণ মামলায় ৩ জনের ফাঁসি

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি আসামিদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে (সংশোধনী) ২০০৩ এর ৯ (৩) ধারায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার এ রায় দেন।

রাজবাড়ীর সহকারী পিপি অ্যাডভোকেট খান মো. জহুরুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলো রাজবাড়ী সদর উপজেলার মজলিসপুরের মৃত আবুল মোল্লার ছেলে রানা মোল্লা (২৪), খানখানাপুর দত্ত পাড়ার আরশাদ মোল্লার ছেলে মামুন মোল্লা (২০) ও মজলিসপুরের মৃত মোন্নাফ সরদারের ছেলে হান্নান সরদার (২৬)।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। সেদিন সন্ধ্যার পর রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে পৌঁছালে গোপালগঞ্জের কোনও বাস না পেয়ে তিনি অপেক্ষা করছিলেন। এমন সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রানা মোল্লা ও মামুন মোল্লা ইজিবাইক নিয়ে এসে বলেন, ‘এখন বাস পাবেন না। ফরিদপুর গেলে বাস পাবেন।’ সরল বিশ্বাসে ওই নারী ইজিবাইকে ওঠেন। পথে বসন্তপুর থেকে হান্নান সরদার ইজিবাইকে ওঠে ওই নারীর সঙ্গে অশালীন আচরণ শুরু করেন। এক পর্যায়ে বসন্তপুর আখ সেন্টারের পাশে বাঁশঝাড়ে নিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে আসামিরা। অনেক অনুরোধের পর ভোরে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর তিনি ফরিদপুর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ক্যাম্পে গিয়ে অভিযোগ করেন পরে ২৫ ফেব্রুয়ারি রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ করেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা