গুগল বাংলাদেশে বন্যার পূর্বাভাস দেবে

news-image

অনলাইন ডেস্ক : বন্যাকবলিত বাংলাদেশের মানুষকে সাহায্য করতে এগিয়ে আসার ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। কোম্পানিটি মঙ্গলবার জানিয়েছে, ভারতের পাশাপাশি বাংলাদেশের কিছু অঞ্চলে রিয়েল টাইমে বন্যার পূর্বাভাস দেয়া হবে।

প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ জানিয়েছে, প্রাথমিকভাবে বাংলাদেশের ৪০ মিলিয়ন মানুষ তাদের মোবাইলে গুগলের এই নোটিফিকেশন পাবেন। ধীরে ধীরে গোটা বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হবে।

ভারত এবং বাংলাদেশ পৃথিবীর অন্যতম শীর্ষ দুটি বন্যাকবলিত অঞ্চল। এর মধ্যে ভারতের পাটনা প্রতিবছর সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে। প্রাণ হারাতে হয় শতশত মানুষকে।

২০১৮ সালে পাটনার মানুষের পাশে দাঁড়ায় গুগল। পৃথিবীর প্রথম কোনো অঞ্চলে তারা বন্যার পূর্বাভাস জানানোর পদক্ষেপ গ্রহণ করে।

কোম্পানিটির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) মডেল পৃথিবীর বিভিন্ন অঞ্চলের শতশত নদীর তথ্য সংগ্রহ করে পাটনার নদীগুলোর অবস্থা মনিটর করে সেখানকার মানুষকে সতর্ক করছে।

এই প্রজেক্টের জন্য গুগল একা কাজ করেনি। ভারতের সেন্ট্রাল ওয়াটার কমিশন, ইসরায়েল ইনস্টিটিউট অব টেকনোলজি এবং বার-ইলান বিশ্ববিদ্যালয় তাদের সাহায্য করেছে। কোম্পানিটি এমন একটি ইলেকট্রনিক সেন্সর ইনস্টল করেছে, যেটি আপনা-আপনি পানি পর্যবেক্ষণ প্রতিষ্ঠানগুলোর কাছে ডেটা সরবরাহ করে।

এই প্রজেক্টের সফলতা মেলায় দুই বছরের মাথায় পুরো ভারতবাসীর জন্য বন্যার পূর্বাভাস জানার প্রযুক্তি যোগ করা হল।

গুগল জানিয়েছে, তারা বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের সঙ্গেও চুক্তি করেছে।

এই প্রথমবার কোম্পানিটি ভারতের বাইরে কোনো দেশে বন্যার পূর্বাভাস জানাবে।

গুগলের মুখপাত্র ইয়োসি মাতিয়াস বিবৃতিতে বলেছেন, ‘আমরা মানুষকে বন্যার গভীরতা সম্পর্কে তথ্য দিচ্ছি: কখন এবং কীভাবে পানি বাড়তে পারে। ফ্ল্যাডপ্লানের মাধ্যমে আমরা ডেপথ ম্যাপ তৈরি করতে পারি। এর মাধ্যমে গ্রামের ব্যবহারকারীরা বন্যার তথ্য পাবেন।’

গুগল জানিয়েছে, এই প্রযুক্তি আরও উন্নত করতে তারা ইয়েল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করছে।

বন্যার পূর্বাভাস পাওয়া যাবে বাংলা, হিন্দিসহ মোট সাতটি ভাষায়।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ