,

২৪ ঘণ্টায় ভারতে ফের শনাক্ত ৭৮ হাজার, মৃত্যু ১০২৫

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণের লাগাম কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। একদিনের ব্যবধানে দেশটিতে শনাক্ত বেড়েছে প্রায় ১০ হাজার।

ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দেশটিতে করোনা শনাক্ত হয়েছে আরও ৭৮ হাজার ১৬৯ জনের। আগের দিন এই সংখ্যা ছিল ৬৮ হাজার ৭৭০ জন।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে আরও ১ হাজার ২৫ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা ৬৬ হাজার ৪৬০ জনে দাঁড়িয়েছে। মোট সংক্রমণ দাঁড়িয়েছে ৩৭ লাখ ৬৬ হাজার ১০৮ জনে।

একদিন বিরতি দিয়ে টানা কয়েক দিন করোনার দৈনিক সংক্রমণে বিশ্ব রেকর্ড গড়ে যাচ্ছে ভারত।

রবিবার দেশটিতে ৭৮ হাজার ৭৬১ জন নতুন এই রোগটিতে পজিটিভ হিসেবে শনাক্ত হন। এর আগে পৃথিবীর কোনো দেশে ২৪ ঘণ্টায় এত মানুষ শনাক্ত হননি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ১৬ জুলাইয় একদিনে মোট শনাক্ত হয়েছিলেন ৭৭ হাজার ২৯৯ জন। ভারত এই রেকর্ড ছাড়িয়ে যায় গত বৃহস্পতিবার। শনিবারও দেশটি করোনার দৈনিক সংক্রমণে রেকর্ড গড়ে।

করোনার বৈশ্বিক তালিকায় সংক্রমণ ও মৃত্যুতে ভারত তৃতীয় হলেও গত বেশ কিছুদিন সংক্রমণে দেশটি টানা শীর্ষ অবস্থানে রয়েছে। তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে দৈনিক সংক্রমণ ৫০ হাজারের নিচে রয়েছে।

এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ ২ কোটি ৫৯ লাখ ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন ৮ লাখ ৬১ হাজারের বেশি। সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৮২ লাখের মতো।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর