,

প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক

news-image

ডেস্ক রিপোর্ট : ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে আজ (বুধবার) বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হচ্ছে।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামীকাল (বুধবার) বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন ও বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এছাড়াও, প্রণব মুখার্জির জন্য বুধবার সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত অপসারণে অস্ত্রোপচার এবং পরে করোনাভাইরাস সংক্রমণে সোমবার রাতে মারা যান প্রবীণ এই রাজনীতিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

মঙ্গলবার স্থানীয় সময় আড়াইটার দিকে দিল্লির লোদি রোডের শ্মশানে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রণব মুখার্জির শেষকৃত্য সম্পন্ন হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর