সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিব ফিরবেন দুই-তিন দিনের মধ্যে

news-image

স্পোর্টস ডেস্ক : আগেই জানা গিয়েছিল সেপ্টেম্বরের শুরু থেকেই বিকেএসপিতে ব্যক্তি উদ্যোগে অনুশীলন শুরু করবেন সাকিব আল হাসান। বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই অলরাউন্ডার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, দুই-তিনের মধ্যে দেশে ফিরে অনুশীলন শুরু করবেন সাকিব।

আইসিসির এক বছরের নিষেধাজ্ঞায় গত ২৯ অক্টোবর থেকে সব ধরনের ক্রিকেটের বাইরে সাকিব। তার এই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে আসছে ২৮ অক্টোবর।

২৯ অক্টোবর থেকে সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে বাধা নেই। সাকিব নিজের এই ফেরার লড়াই শুরু করবেন বিকেএসপিতে। যেখানে তার ক্রিকেটার হয়ে ওঠা।

নিজাম উদ্দিন বলেন, ‘এটা সবাই আগেই জেনেছেন যে সাকিব নিজস্ব ব্যবস্থাপনা অনুশীলন করবেন। সে অনুশীলনের জন্য বিকেএসপিকে বেছে নিয়েছেন। আমার জানা মতে যে আগামী দুই-তিন দিনের মধ্যেই সে দেশে ফিরবেন এবং অনুশীলন শুরু করবেন।’

এর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, শ্রীলঙ্কা সফরেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন সাকিব। দুই দলের তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে ২৪ অক্টোবর। দ্বিতীয় টেস্ট থেকেই সাকিব ফিরতে পারবেন বলে জানিয়েছিলেন বিসিবি সভাপতি।

সব ঠিক থাকলে তাই শ্রীলঙ্কা সফরেই ফের মাঠে দেখা যাবে সাকিবকে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী