শোকে-শ্রদ্ধায় প্রণব মুখার্জীকে শেষ বিদায়

news-image

অনলাইন ডেস্ক : পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দিল্লিতে শেষকৃত্য সম্পন্ন হল ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর। দিল্লির লোদী রোডে গান স্যালুটের মাধ্যমে শেষ বিদায় জানানো হল ভারতের ১৩তম রাষ্ট্রপতিকে। অবসান হল পাঁচ দশক দিল্লিতে দাপিয়ে বেড়ানো এক বর্ণময় বাঙালি রাজনীতিবিদ প্রণব মুখার্জী যুগের।

চিকিৎসাধীন থাকাকালীন প্রণব মুখার্জীর কোভিড পজিটিভ রিপোর্ট এসেছিল। তাই দিল্লির রাজাজি রোডের বাড়ি থেকে শুরু করে লোদী রোড মহাশ্মশান, সর্বত্রই কোভিড প্রটোকল মেনে শেষকৃত্য করা হয়। পিপিই কিট পরেই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন পুত্র অভিজিৎ মুখার্জী। পরিবারের অন্য সদস্যরাও সবাই পিপিই কিট পরে শামিল হয়েছিলেন শেষকৃত্যে। এ ছাড়া কোভিড প্রটোকল মেনে শ্মশানেও লোকসংখ্যা সীমিত রাখা হয়েছিল।

এর আগে দিল্লির সেনা হাসপাতাল থেকে প্রণবের মরদেহ নিয়ে আসা হয় তাঁর লোদী রোডের বাসভভনে। সেখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী-সহ শাসক বিরোধী সব দলের রাজনীতিকরা তাঁকে শেষ শ্রদ্ধা জানান। তবে কোভিডের কারণে মৃতদেহ বাড়ির একটি ঘরে রাখা হয়। কিন্তু সেখানে কাউকে যেতে দেওয়া হয়নি। পরিবর্তে একটি বেদি তৈরি করে প্রণবের ছবি রাখা হয়। সেই ছবিতেই ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান সবাই। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানান উপ রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, লোকসভার স্পিকার ওম বিড়লা, চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, সস্ত্রীক প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ বহু নেতা-মন্ত্রী ও সাধারণ মানুষ।

গত ৯ আগস্ট বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পান প্রণব মুখার্জী। প্রায় তিন সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গতকাল সোমবার তার মৃত্যু হয়। তার মৃত্যুতে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এই সাত দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ