বাড়িতে ঢুকে যুবলীগ কর্মীকে খুন

news-image

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে বাড়িতে ঢুকে গুলি করে এক যুবলীগ কর্মীকে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের বাঘমারা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মংসিউ মারমা (৪০) রাজবিলা ইউনিয়ন যুবলীগের কর্মী ছিলেন বলে জানা গেছে।

রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্য অং প্রু মারমা জানান, সন্ত্রাসীরা বাড়িতে ঢুকে মংসিউ মারমাকে উপর্যুপরি তিনটি গুলি করে খুন করেছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী জানান, গুলিতে মংসিউ মারমা ঘটনাস্থলেই নিহত হন। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ