,

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ওপর ‍যুবকের হামলা, আহত ২

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় থানা ভবন চত্বরে পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়েছে মোবাশ্বের (৩০) নামে এক যুবক। এতে থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহানসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। (১ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে সদর মডেল থানায় এ ঘটনা ঘটে। পুলিশ মোবাশ্বেরকে আটক করেছে। তার বাড়ি পৌর এলাকার উত্তর মৌড়াইল গ্রামে। আহতদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে মোবাশ্বের ধারালো ছুরি নিয়ে থানা চত্বরে পায়চারি করতে থাকে। এ সময় পুলিশ সদস্যরা থানায় আসার কারণ জানতে চাইলে তিনি পুলিশ সদস্যদের ওপর ক্ষিপ্ত হয়ে হামলা করেন। এক পর্যায়ে পুলিশ সদস্যদের ধাওয়া করে থানার সামনের সড়কে নিয়ে যান। এ সময় পুলিশ সদস্যরা তাকে আটক করতে গেলে পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান ও কনস্টেবল সাধন আহত হন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার (ওসি) আবদুর রহিম বলেন, এ ঘটনায় থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান ও কনস্টেবল সাধন আহত হন। হামলাকারী মোবাশ্বের মানসিক ভাবে সম্পূর্ণ অসুস্হ। তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে, পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

blob:https://www.facebook.com/e3280ac4-a55a-431b-b820-959586dc2359

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি