,

ডিএনসিসির চিরুনি অভিযান শুরু

news-image

নিউজ ডেস্ক : রাজস্ব বাড়াতে আজ থেকে বিশেষ অভিযানে (চিরুনি অভিযান) নামছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। রাজধানীর মোহম্মাদপুর এলাকা থেকে এ কার্যক্রমের উদ্বোধন করবেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

অভিযানের বিষয়ে সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন বলেন, ‘এই অভিযানের মূল লক্ষ্য হচ্ছে করের পরিধি বাড়ানো। সেই সঙ্গে বাদপড়া হোল্ডিং বা প্রতিষ্ঠানকে করের আওতাভুক্ত করা। রাজস্ব বিভাগের কার্যক্রমে ওয়ার্ড কাউন্সিলরদের সম্পৃক্ততা বৃদ্ধি করা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং জনসাধারণকে পৌরকর প্রদানে উৎসাহ প্রদান করা।’

তিনি আরও জানান, চিরুনি অভিযানে করবহির্ভূত বাড়িঘর-স্থাপনা এবং নতুন সৃষ্ট ফ্ল্যাট, বাড়িঘর-স্থাপনা করের আওতায় আনা হবে। এছাড়া ট্রেড লাইসেন্সবিহীন বাণিজ্যিক প্রতিষ্ঠান চিহ্নিত করা ও আইনসম্মতভাবে ট্রেড লাইসেন্সের আওতায় আনা হবে এবং মেয়াদোত্তীর্ণ ট্রেড লাইসেন্স দ্বারা পরিচালিত বাণিজ্যিক প্রতিষ্ঠান চিহ্নিত করা ও নবায়নের আওতায় আনা হবে।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক