সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের পথে সাকিব আল হাসান

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে দেশে ফেরার মুহূর্তেও সাকিব আল হাসানকে নিয়ে এত হইচই হয়নি, যতটা হচ্ছে এবার। সোমবার দিনভর গুঞ্জন ছিল ভোরে ঢাকায় পৌঁছে গেছেন বাঁহাতি এ অলরাউন্ডার।

সন্ধ্যায় জানা গেল, বাংলাদেশ সময় আজ ভোরে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার বিমান ধরবেন তিনি। সে হিসেবে এখন তিনি দেশের পথে। সাকিবের পারিবারিক সূত্র জানায়, ঢাকায় পৌঁছতে গভীর রাত হয়ে যাবে।

ইমিগ্রেশন ‘চেক ইনে’ লেখা হবে ২ সেপ্টেম্বর। দেশে ফিরে বিশ্রাম নিয়ে কভিড টেস্ট করাবেন সাকিব। রিপোর্ট নেগেটিভ হলে চলে যাবেন বিকেএসপিতে। কোয়ারেন্টাইন এবং ফিটনেস ট্রেনিং পাশাপাশি চলবে সেখানে। একান্তে নিবিড় অনুশীলন করে নিজেকে ফিট করবেন শ্রীলঙ্কা সিরিজের জন্য।

আইসিসির দেওয়া এক বছরের নিষেধাজ্ঞা ২৮ অক্টোবর শেষ করবেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের দ্বিতীয় টেস্ট শুরু এর দু’দিন পর ৩১ অক্টোবর। বিসিবি চায়, সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্ট দিয়েই ক্রিকেটে ফিরবেন এ বাঁহাতি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী