,

বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ৮ লাখ ছাড়িয়েছে

news-image

অনলাইন ডেস্ক : প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) সারাবিশ্বে মৃতের সংখ্যা সাড়ে ৮ লাখ ছাড়িয়েছে। করোনার সার্বক্ষণিক তথ্য রাখা, জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে মঙ্গলবার সকাল পর্যন্ত ভাইরাসটিতে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৮ লাখ ৫০ হাজার ৫৩৫ জনের।

এছাড়া মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দুই কোটি ৫৪ লাখ ৮৪ হাজার ৭৬৭ জন। ইতোমধ্যে বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ প্রাণঘাতী ভাইরাস।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬০ লাখ ২৯ হাজার ৪০৮ জন আর মৃত্যু হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৯ জনের।

করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ব্রাজিলে। সেখানে ৩৯ লাখ ৮ হাজার ২৭২ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১ লাখ ২১ হাজার ৩৮১ জন।

তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ভারতে। দেশটিতে ৩৬ লাখ ২১ হাজার ২৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৬৪ হাজার ৪৬৯ জনের।

করোনায় চতুর্থ সর্বোচ্চ আক্রান্ত হয়েছে রাশিয়ায়। দেশটিতে ৯ লাখ ৯২ হাজার ৪০২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মৃত্যু বিবেচনায় রাশিয়া ১২তম। এখন পর্যন্ত সেখানে মারা গেছে ১৭ হাজার ১২৮ জন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের