,

আধাঘণ্টায় একশ কোটি টাকা ছাড়াল লেনদেন

news-image

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার লেনদেন শুরুতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান মূল্য সূচকের উত্থান হয়েছে।

সূচকের উত্থানের সঙ্গে লেনদেনের গতিও বেশ ভালো অবস্থানে রয়েছে। লেনদেনের সময় আধাঘণ্টা পার হওয়ার আগেই ডিএসইতে একশ কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে। পাশাপাশি দুই বাজারেই লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত লেনদেনের প্রথম ৩০ মিনিটে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ২ পয়েন্ট বেড়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়েছে। তবে ডিএসই শরিয়াহ্ ১ পয়েন্ট কমেছে।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৯৯টির। আর ৭৩টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১২৪ কোটি ৫৪ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৪ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে এক কোটি ৭৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ৭৩ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৫টির, কমেছে ২১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি