,

পুলিশের গুরুত্বপূর্ণ সাত পদে রদবদল

news-image

নিউজ ডেস্ক : চট্টগ্রাম ও গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ও চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শকসহ পুলিশের ঊর্ধ্বতন সাতটি পদে রদবদল হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করেছে সোমবার।

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবুর রহমানকে ঢাকার শিল্পাঞ্চল পুলিশ ইউনিটের উপ-পুলিশ মহাপরিদর্শক পদে বদলি করা হয়েছে। ওই পদে বদলি করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরকে।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেনকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক পদে বদলি করা হয়েছে। এই রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক খন্দকার গোলাম ফারুককে বদলি করা হয়েছে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি।

বাংলাদেশ পুলিশ একাডেমির উপপুলিশ মহাপরিদর্শক মো. আবদুল্লাহেল বাকীকে দায়িত্ব দেওয়া হয়েছে অপরাধ তদন্ত বিভাগের উপপুলিশ মহাপরিদর্শকের। এই পদে কর্মরত ইমতিয়াজ আহমেদকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অতিরিক্ত মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক জামিল আহমেদকে সিআইডির উপপুলিশ মহাপরিদর্শক বদে বদলি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি