,

আরও অবনতি প্রণব মুখার্জির অবস্থার

news-image

অনলাইন ডেস্ক : ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। বর্তমানে তার ‘সেপটিক শক’ দেখা দিয়েছে।

সোমবারের স্বাস্থ্য বুলেটিনে এমনটাই জানিয়েছে দিল্লির সেনা হাসপাতাল। খবর আনন্দবাজারের।

চিকিৎসকরা জানিয়েছেন, ‘রবিবারের চেয়ে প্রণব মুখার্জির পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে। এখনও গভীর কোমাতেই আচ্ছন্ন তিনি।’
বুলেটিনে বলা হয়, ‘ফুসফুস সংক্রমণের জেরে প্রণব মুখার্জির সেপটিক শক দেখা দিয়েছে। চিকিৎসকের দল এবং বিশেষজ্ঞরা চেষ্টা চালাচ্ছেন। ভেন্টিলেটর সাপোর্টে তিনি এখনও কোমাতেই রয়েছেন।’

গত ৯ আগস্ট বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখার্জি। পরদিন সকালে দিল্লির আর্মি রিসার্চ এবং রেফারেল হাসপাতালে ভর্তি হন তিনি।

হাসপাতালে ভর্তির পর পরই প্রণব মুখার্জির মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত বের করতে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসকরা।

এরপরই গভীর কোমায় চলে যান সাবেক এই রাষ্ট্রপতি। তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণও ধরা পড়েছিল।

প্রণব মুখার্জির বয়স প্রায় ৮৬ বছর। তিনি ভারতের রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালন করেন ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা