সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লেভানদোস্কি জার্মানির বর্ষসেরা ফুটবলার

news-image

স্পোর্টস ডেস্ক : জার্মানির বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোস্কি। রবিবার ফুটবল ম্যাগাজিন কিকারের আয়োজনে সাংবাদিকদের ভোটে সেরা নির্বাচিত হন ৩১ বছর বয়সী তারকা।

ক্লাব সতীর্থ থমাস মুলার ও জশুয়া কিমিচকে বিশাল ব্যবধানে পেছনে ফেলে সেরা হয়েছেন লেভানদোস্কি। ২৭৬ ভোট পেয়েছেন লেভানদোস্কি। মুলার ৫৪ ও কিমিচ পেয়েছেন ৪৯ ভোট।

সেরার স্বীকৃতি পাওয়ার পর কিকারকে লেভানদোস্কি বলেন, ‘আমি খুবই গর্বিত। (দর্শকদের) প্রত্যাশা দিন দিন বেড়েই চলেছে। প্রতিবছর আমি সেটা পূরণের চেষ্টা করব।’

সদ্য শেষ হওয়া মৌসুমে বায়ার্নের হয়ে সব প্রতিযোগিতা মিলে ৫৫ গোলে করেছেন লেভানদোস্কি। যা সর্বোচ্চ। বায়ার্নের ট্রেবল জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বুন্দেসলিগায় ৩৪, চ্যাম্পিয়ন্স লিগে ১৫ ও জার্মান কাপে করেছেন ৬ গোল। তিন প্রতিযোগিতাতেই তিনি ছিলেন সর্বোচ্চ স্কোরার।

বায়ার্নকে ট্রেবল উপহার দেওয়া হ্যান্স ফ্লিক সেরা কোচ নির্বাচিত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী