সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিকে ৫ বছরের চুক্তির প্রস্তাব ম্যানসিটির

news-image

স্পোর্টস ডেস্ক : এই গ্রীষ্মেই বার্সেলোনা ছাড়তে চান আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। নিজের সিদ্ধান্তের কথা গত সপ্তাহেই কাতালান ক্লাবকে এরই মধ্যে জানিয়ে দিয়েছেন তিনি। এরপর থেকেই শোনা যাচ্ছে মেসিকে দলে ভেড়াতে ম্যানসিটি বেশ এগিয়ে।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সিটি ৫ বছরের জন্য চুক্তির প্রস্তাব করেছে মেসিকে।

স্পোর্টের বরাত দিয়ে মার্কা তাদের প্রতিবেদনে বলেছে, চুক্তিটি দুটি সময়কালে বিভক্ত থাকবে। তিন বছর প্রিমিয়ার লিগে ম্যানসিটির হয়ে খেলতে হবে মেসিকে। দুই বছর খেলতে হবে সিটি গ্রুপের আরেক ক্লাব নিউ ইয়র্ক সিটি এফসির হয়ে, মেজর লিগ সকারে।
কর পরিশোধের আগে প্রতি মৌসুমে মেসির আয় হবে ১০০ মিলিয়ন ইউরো। ৫ বছরে মোট চুক্তির পরিমাণ হবে ৭৫০ মিলিয়ন ইউরো।

মৌসুম প্রতি ১০০ মিলিয়ন ইউরো হলে ৫ বছরে অঙ্ক দাঁড়ায় ৫০০ মিলিয়ন ইউরো। বাকি ২৫০ মিলিয়ন ইউরো মেসি পাবেন নিউ ইয়র্ক সিটিতে যোগ দেওয়ার সাইনিং বোনাস হিসেবে।

এই ধরনের চুক্তি ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে বিধি ভঙ্গের জটিলতা এড়াতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী