,

পোর্টল্যান্ডে সংঘর্ষ, কথার লড়াই ট্রাম্প-বাইডেনের

news-image

অনলাইন ডেস্ক : বর্ণবাদবিরোধী আন্দোলনের প্রাণকেন্দ্র পোর্টল্যান্ডে ট্রাম্প সমর্থকদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় একে অপরকে দোষারোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার এবারের নির্বাচনের প্রতিদ্বন্দ্বী জো বাইডেন।

এর আগে শনিবার (২৯ আগস্ট) পোর্টল্যান্ডে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের সঙ্গে বর্ণবাদবিরোধী ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনকারীদের সংঘর্ষের সময় একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

আর এই সংঘর্ষের ঘটনার জন্য ট্রাম্প পোর্টল্যান্ডের মেয়র টেড হুইলারকে অভিযুক্ত করেছেন। তবে, ট্রাম্পের বেপরোয়া উসকানি সংঘর্ষকে উৎসাহিত করেছে বলে দাবি করেন জো বাইডেন।
রবিবার একাধিক টুইট বার্তায় ট্রাম্প পোর্টল্যান্ডের ঘটনার জন্য ডেমোক্র্যাট মেয়র ও বাইডেনকে দায়ী করেছেন। সেই সঙ্গে তিনি ফেডারেল পুলিশ পাঠানোর ইচ্ছা পোষণ করেন।

অন্যদিকে, বাইডেন এক বিবৃতিতে বলেছেন, ট্রাম্প হয়তো মনে করেন আইন-শৃঙ্খলা নিয়ে টুইট করা তাকে শক্তিশালী করে তোলে, কিন্তু তার সমর্থকদের প্রতি সংঘর্ষ বন্ধের যে ব্যর্থ আহ্বান তাতে তিনি যে কতটা দুর্বল তাই প্রকাশ করে।

উল্লেখ্য, গত ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড মৃত্যুর পর বর্ণবাদবিরোধী আন্দোলনের প্রাণকেন্দ্র হয়ে ওঠে পোর্টল্যান্ড।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা