শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার রাশিয়ার পথেই হাঁটতে যাচ্ছে আমেরিকা!

news-image

অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে ‘প্রতিষেধক’ আবিষ্কারে ঘোষণা দিয়ে বিশ্বজুড়ে রীতিমতো হইচই ফেলে দেয় রাশিয়া। তবে সেই টিকা নিয়ে রয়েছে বিতর্ক। কেননা, ট্রায়ালের তৃতীয় ধাপ শেষ হওয়ার আগেই টিকা আবিষ্কারের ঘোষণা দেয় রাশিয়া। এতে ওই টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে বিশ্বব্যাপী। এখনও বিষয়টি নিয়ে সমালোচনা চলছে।

এদিকে, এর মধ্যেই রাশিয়ার পথে হাঁটার পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির সরকারি সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)-এর প্রধান জানিয়েছেন, ভ্যাকসিন প্রস্তুতকারক কোম্পানির থেকে আবেদন পেলে চূড়ান্ত ধাপের ট্রায়াল শেষ হওয়ার আগেই অক্টোবরে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজি তারা।

ফিন্যান্সিয়াল টাইমসের সঙ্গে আলাপকালে এফডিএ প্রধান স্টিফেন হ্যান বলেছেন, ‘আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে এই সিদ্ধান্ত নিচ্ছি না। দ্রুত টিকার সুফল পেতে আগেভাগে অনুমোদন দিতে চাই ।’
তৃতীয় ধাপের ট্রায়াল শেষ না করে রাশিয়া এর আগে নিজেদের দেশে টিকার অনুমোদন দেয়। দেশটির দাবি, প্রথম দুই ধাপের ট্রায়ালে যে ফলাফল পাওয়া গেছে তা যথেষ্ট। কিন্তু মূল ব্যাপার হল তৃতীয় ধাপে একসঙ্গে অনেক মানুষের শরীরে টিকা দেওয়া হয় বলে এই ধাপের ফলাফল ছাড়া কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়।

হ্যান বলছেন, ‘এটা নির্ভর করবে ভ্যাকসিন ডেভেলপারদের ওপর। তারা আবেদন করলে আমরা সিদ্ধান্ত নেব। যদি তারা তৃতীয় ধাপ শেষের আগে আবেদন করে, তাহলে আমরা উপযুক্ত ভাবতে পারি। আবার নাও ভাবতে পারি। তবে আমরা একটা সিদ্ধান্ত নেব।’সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস, সিএনবিসি

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ