শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণ অভিনেত্রী লরেনের আত্মহত্যা

news-image

বিনোদন প্রতিবেদক : আত্মহত্যা করেছেন মডেল ও অভিনেত্রী লরেন মেন্ডেস। রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে বারিধারায় নিজের বাসায় গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

তার পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে নিজ বাসায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এই তরুণী। তবে তার গলায় ফাঁস লাগানোর কারণ এখনো জানা যায়নি।

‘ইন্টারনেট শেষ হলেও, নো টেনশন’ এয়ারটেলের বিজ্ঞাপনে ব্যবহৃত এই সংলাপটি দিয়ে আলোচনায় আসেন লরেন। তার পুরো নাম লরেন মেন্ডেস, ধর্মে খ্রিষ্টান। ক্যারিয়ার শুরু করেন মডেলিং দিয়ে। তবে পরিচিতিটা পান এয়ারটেলের বিজ্ঞাপনের মাধ্যমে।

বিজ্ঞাপন ছাড়াও তাকে দেখা গিয়েছে মিউজিক ভিডিওতে। ‘ঘোর’ শিরোনামে তপু খান ও কণার একটি দ্বৈত গানের ভিডিওতে মডেল হিসেবে হাজির হন তিনি।

এছাড়াও ‘তোমার পিছু ছাড়বো না’ শিরোনামের একটি গানের মডেল হয়ে বেশ আলোচনায় আসেন। এরপর তাকে দেখা গিয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‌‘অমর প্রেম’ এ। সবশেষ তাকে দেখা যায় সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ট্রল’ নাটকের শুটিংয়ে। গত ২৬ আগস্ট অপূর্ব, তাসনিয়া ফারিনদের সঙ্গে এ নাটকের শুটিং করেছিলেন তিনি। সূত্র: সময়

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ