,

‘ইরানের মোকাবিলায় চরম পরাজয়ের সম্মুখীন যুক্তরাষ্ট্র’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক ম্যাকানিজম ব্যবহার করার কোনো অধিকার আমেরিকার নেই। ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান মোজতাবা জুন্নুরি এই মন্তব্য করেছেন।

জুন্নুরি আইআরআইবি’কে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, মার্কিন সরকার ২০১৮ সালে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলে এই ম্যাকানিজম ব্যবহার করার কোনো অধিকার তার নেই।

ইরানের এই আইনপ্রণেতা বলেন, আমেরিকা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি একঘরে হয়ে পড়েছে এবং ইরানের মোকাবিলায় চরম পরাজয়ের মুখে পড়েছে।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দাবি করেছেন, তার দেশ গত ২০ আগস্ট জাতিসংঘ নিরাপত্ত পরিষদে এই ম্যাকানিজম চালু করার আবেদন জানানোর সঙ্গে সঙ্গে এটির কার্যকারিতা শুরু হয়েছে এবং এর ঠিক একমাস পর আগামী ২০ সেপ্টেম্বর থেকে ইরানের ওপর জাতিসংঘের সব নিষেধাজ্ঞা পুনর্বহাল হয়ে যাবে।

কিন্তু আমেরিকা ছাড়া পরমাণু সমঝোতার আর সব পক্ষ এবং নিরাপত্তা পরিষদের বাকি চার স্থায়ী সদস্যদেশ আমেকিরার এই বক্তব্যের ঘোর বিরোধিতা করেছে বলে খবরে বলা হয়েছে। সূত্র : পার্সটুডে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা