সহজ তৈরি করুন তালের মালপোয়া

news-image

লাইফস্টাইল ডেস্ক : পাকা তাল পাওয়া যাচ্ছে বাজারে। এই তালের মিষ্টি রস দিয়ে তৈরি করা যায় অনেকরকম সুস্বাদু খাবার। তালের বিভিন্নরকম পিঠা এর মধ্যে অন্যতম। আজ চলুন জেনে নেয়া যাক তাল দিয়ে সুস্বাদু মালপোয়া তৈরির রেসিপি-

উপকরণ:
তালের রস দুই কাপ
ময়দা দুই কাপ
সুজি আধ কাপ
বেকিং পাউডার আধ চামচ
দুধ আর চিনি আধ কাপ
চিনির রস তৈরি করার জন্য
চিনি চার কাপ
পানি পরিমাণমতো
দারুচিনি ও এলাচ দুটি করে।

পদ্ধতি:
ময়দা, বেকিং পাউডার, দুধ চিনি এবং অবশ্যই তালের রস একসঙ্গে মিশিয়ে মেখে নিন। এই মিশ্রণ যেন বেশি পাতলা না হয়। এক ঘণ্টা রেখে দিন এটি। অন্য পাত্রে পানি ফুটিয়ে তাতে চিনি দিয়ে সিরা বানান আর এর মধ্যে দারুচিনি আর এলাচ দিয়ে দিন। এবার ওই মিশ্রণ দিয়ে গোলার মতো তৈরি করে ভেজে সিরায় ডুবিয়ে দিন। তৈরি হয়ে গেল সুস্বাদু তালের মালপোয়া।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ