,

এবার স্বাস্থ্য অধিদফতরের বাইরে বদলি ডা. আয়েশাকে

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য অধিদফতরের বহুল পরিচিত মুখ ডা. আয়েশাকে এবার অধিদফতরের বাইরের একটি প্রতিষ্ঠানে বদলি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

গত ২০ আগস্ট অধিদফতরের উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (ওএসডি) এবং প্রোগ্রাম ম্যানেজার-১, এনডিসি (নন-কমিউনিকেবল ডিজিজ) ডা. আয়শা আক্তারকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।

এর সাতদিন পার না হতেই গত ২৭ আগস্ট একই উপসচিবের স্বাক্ষরিত আরেক প্রজ্ঞাপনে তাকে রাজধানীর শেরেবাংলা নগরের ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়। তার স্থলে প্রোগ্রাম ম্যানেজার-১, এনডিসি পদে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (ওএসডি) ডা. আবদুল আলিম।

মাত্র সাত দিনের মাথায় আকস্মিকভাবে ডা. আয়েশা আক্তারের বদলির নির্দেশে অধিদফতরের চিকিৎসক কর্মকর্তা-কর্মচারীরা বিস্মিত হয়েছেন। তারা বলছেন, ডা. আয়েশা আক্তারের বিরুদ্ধে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ না থাকা সত্ত্বেও মাত্র সাত দিনের ব্যবধানে স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের ইনচার্জের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে মূলপদে ফিরিয়ে নেয়া এবং তাকে অধিদফতরের বাইরে বদলি করে দেয়া সরকারি নিয়মনীতির মধ্যে পড়ে না। সততার সঙ্গে দায়িত্ব পালনকারী এই চিকিৎসক কর্মকর্তার প্রতি চরম অবিচার করা হয়েছে বলে তারা মন্তব্য করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, স্বাস্থ্য অধিদফতরের প্রোগ্রাম ম্যানেজার-১, এনডিসি পদে বিভিন্ন প্রোগ্রামে কোটি কোটি টাকার বাজেট রয়েছে। ডা. আয়েশা নিয়মনীতি ছাড়া কোনো কাজ করতেন না বলে সংঘবদ্ধ একটি অসাধু চক্রের রোষানলে পড়েন। তিনি ওই পদে থাকলে অনিয়ম করে অর্থ লুটপাটের সুযোগ হাত ছাড়া হয়ে যাবে-এমন আশঙ্কা থেকে চিকিৎসকদের একটি সংগঠনের শীর্ষ নেতার মাধ্যমে তদবির করে তাকে সাবেক মহাপরিচালকের ‘কাছের লোক’ হিসেবে তকমা লাগিয়ে ওই পদ থেকে বদলি করে দেয়া হয়।

ডা. আয়শা আক্তার মহামারি করোনাভাইরাস সংক্রমণকালে পদত্যাগকারী স্বাস্থ্য মহাপরিচালক (বিদায়ী) ডা. আবুল কালাম আজাদের নির্দেশনায় অধিদফতরের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কিন্তু বর্তমান মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম দায়িত্ব গ্রহণের পর তাকে কন্ট্রোল রুমের দায়িত্ব থেকে বিরত থাকতে মৌখিক নির্দেশনা দেন। মৌখিক নির্দেশের পর থেকে তিনি আর কন্ট্রোল রুমের দায়িত্ব পালন করেননি। ২০ আগস্ট আনুষ্ঠানিকভাবে তাকে স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। এর সাত দিন পর ২৭ আগস্ট তাকে শ্যামলীর টিবি হাসপাতালে বদলি করা হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা