শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপবাসী ছুটি উপভোগের মাশুল দিতে শুরু করেছে

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের কারণে দীর্ঘ লকডাউন আর কঠোর বিধিনিষেধ তুলে নেয়ার পর শেষ গ্রীষ্মের ছুটির সবটুকু আমেজ পুরোপুরি উপভোগ করতে চাইছিল ইউরোপবাসী। সমুদ্র সৈকত, পানশালা আর রেস্তোরাঁগুলো আবারও মুখর হয়ে উঠেছিল। সংক্রমণের হার কমে আসায়, অর্থনীতি চাঙ্গা করতে সরকারের পক্ষ থেকেও ভ্রমণ আর বিনোদনে উৎসাহ দেয়া হচ্ছিল। তবে দেখা যাচ্ছে, এর অবশ্যম্ভাবী ফল হিসেবে আবারো বাড়তে শুরু করেছে সংক্রমণ।

গত বৃহস্পতিবার ফ্রান্সে নতুন করে সনাক্ত হয়েছে ৪৭৭১ জন, আগের দিনের চেয়ে প্রায় এক হাজার বেশি। আর মে মাসের পর এটাই সর্বোচ্চ সনাক্তের সংখ্যা।

একইদিন জার্মানিতে সনাক্ত হয়েছে নতুন ১৭০৭ জন রোগী, এপ্রিলের পর যা সর্বোচ্চ। স্পেনে এই সংখ্যাটা ৩৩৪৯। সংক্রমণের হার বেড়েছে যুক্তরাজ্যেও।

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেন্টার ফর হেলথ আ্যলার্টস এন্ড ইমার্জেন্সির পরিচালক, ফার্নান্দো সাইমন সতর্ক করেছেন, পরিস্থিতি মোটেও ভাল দিকে যাচ্ছে না।

দ্বিতীয় দফা এই সংক্রমণের বিষয়ে যেটি সবচেয়ে বেশি ভাবিয়ে তুলছে বিশেষজ্ঞদের, তা হলো এবার আক্রান্তদের একটা বড় অংশই তরুণ, অনেকের ক্ষেত্রে তেমন কোন লক্ষণও প্রকাশ পাচ্ছে না। দেখা গেছে, এবার তরুণদের মধ্যেও মৃত্যুর হার বেড়েছে৷ ফলে তরুণদেরকে ভিড়ের মধ্যে না যাওয়ার পরামর্শই দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷

নতুন করে সংক্রমণ বাড়ার জন্য মানুষের অবকাশযাপন আর পার্টিতে মেতে ওঠাকেই দায়ী করা হচ্ছে। লকডাউনের প্রভাব কাটিয়ে অর্থনীতিকে পুনরায় সচল করতে ক’দিন আগেই বিভিন্ন দেশের সরকার, ভ্রমণ, কেনাকাটা রেস্তোরাঁয় খাওয়াদাওয়াকে উৎসাহিত করছিল। কিন্ত এখন কর্তৃপক্ষ মনে করছে, এমন সিদ্ধান্ত সঠিক ছিল না।

পর্যটনশিল্পে বিরাট চাপের মুখে পড়েছিলাম আমরা, কারণ স্পেনের অর্থনীতির মূল চালিকাশক্তিই হলো পর্যটন, বলেছেন কাতালোনিয়ার করোনাভাইরাস বিষয়ক কমিটির পরিচালক জ্যাকব মেন্ডিওরোজ। বলেন, ” পর্যটক আকর্ষণ করতে আমরা বোধহয় একটু তাড়াহুড়ো করেই বড়বড় দোকানগুলো খুলে দিয়েছি।”

ব্রিটেনে তো রেস্তোরাঁ ব্যবসার ক্ষতি পোষাতে মোটা অংকের ভর্তুকিও দিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করছে, মূলত তরুণদের থেকেই নতুন করে সংক্রমণ ছড়াচ্ছে। এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন সংস্থাটির ইউরোপ অঞ্চলের পরিচালক হ্যানস ক্লুগ। তিনি বলেন “ঝুকি কম মানে এই নয় যে কোনই ঝুঁকি নেই। ”

বিশ্ব সংস্থার সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ম্যারি ভ্যান কেরখভ বলেন, বিষয়টি এমন নয় যে কাউকে নিজের জীবন উপভোগ করতে বাধা দেয়া হচ্ছে, কিন্তু সেইসাথে এটাও মাথায় রাখতে হবে যে কোনকিছুই আর আগের মত নেই। তরুণরা হয়তো ভাবছে আক্রান্ত হলেও তাদের তেমন ভয় নেই। কিন্তু তাদের মাধ্যমে তাদের পরিবারের বয়স্ক বা দুর্বল সদস্যরা আক্রান্ত হচ্ছে।

এমন পরিস্থিতিতে আবারো অস্ট্রেলিয়া, ক্রোয়েশিয়া সহ কয়েকটি দেশ থেকে আসাদের জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনের নিয়ম চালু করেছে যুক্তরাজ্য। নতুন করে সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে স্পেন।

এখন হাল ছেড়ে দিলে, মহামারি ঠেকাতে এতদিনের সব আত্মত্যাগই বৃথা যাবে বলেও সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ